
কক্সবাজার জেলা সদর হাসপাতালের লিফটের নিচে আটকা পড়ে কহিনুর আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত কহিনুর আক্তার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
কহিনূর আক্তারের স্বজনরা জানান, ৩ মার্চ সাত বছর বয়সী মেয়ের চিকিৎসার জন্য হাসপাতালে যান কহিনুর। মেয়ে হাসপাতালে ভর্তি থাকলেও ওই দিন বিকেল থেকে কহিনুর নিখোঁজ হন। তাঁর সন্ধান পেতে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কহিনূরের ভাশুরের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, চাচিকে চার দিন ধরে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সবখানে তাঁর খোঁজ নেওয়া হয়। বিষয়টি র্যাব ও পুলিশকে জানানো হয়েছিল। আজ শনিবার হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করে নিখোঁজের দিন তাঁকে চারতলা থেকে লিফটে প্রবেশ করতে দেখা যায়। এরপর তিনি আর বের হননি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই লিফট চেক করলে, সেখানে তাঁর মরদেহ পাওয়া যায়। লিফটে দুর্ঘটনা কিংবা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
এ ঘটনা জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চার দিন ধরে হাসপাতালের লিফটের নিচে আটকে পড়ে একজন নারীর মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষের নজরে না আসায় নানা প্রশ্ন উঠছে। অনেকেই এ ঘটনা চরম হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিং ঞোর মোবাইলে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে টায়ার ও চাকায় হাওয়া দেওয়ার মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে আরিচা ফেরি টার্মিনালের ৩ নম্বর ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিজানুর রহমান (১৮) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মিজানুর ওই বাড়িটিতে একজন নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
১৩ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। যে বাবাকে ছায়া মনে করা হয়, সেই সৎবাবার হাতেই প্রাণ হারিয়েছে কিশোরী। মেয়েকে হত্যার দায় স্বীকার করে আজ শনিবার (৭ মার্চ) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সৎবাবা আশরাফ আলী।
৩৯ মিনিট আগে
যশোরে পৃথক দুটি অভিযানে দুর্ধর্ষ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ জানিয়েছে, গোল্ডেন ফিরোজ শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজীবর শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে। রুবেল শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার ইনসান মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে