
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে টায়ার ও চাকায় হাওয়া দেওয়ার মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে আরিচা ফেরি টার্মিনালের ৩ নম্বর ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মল্লিক (৪৬)। তিনি শিবালয় নতুনপাড়া এলাকার আনছার মল্লিকের ছেলে। নিহতের ছোট বোন সাথী আক্তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় ভাইকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আহতদের মধ্যে স্থানীয় নবী হোসেনের ছেলে পান দোকানি সাব্বির (১৬), ফেরি টিকিট কাউন্টারে কর্মরত জাহাঙ্গীর (৪৫) ও অপরিচিত এক পথচারী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে আরিচা ঘাটের ‘আক্কাস মেকার’-এর দোকানে চাকা হাওয়া দেওয়ার মেশিন সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সে সময় সিলিন্ডারের অদূরে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ মল্লিক। বিস্ফোরণের ফলে সিলিন্ডারের একটি অংশ ছিটকে এসে তাঁর দুই পায়ে প্রচণ্ড আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উথলী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আতঙ্কে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছি।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে