
২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যবইয়ে লিখিত পরীক্ষায় ৪০ ও মাঠের খেলায় ৬০ নম্বর থাকবে। নির্ধারিত নম্বর না পেলে শিক্ষার্থীরা পাস করতে পারবে না।
আজ মঙ্গলবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমিনুল ইসলাম।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণির জন্য খেলাধুলার ওপর একটি বই তৈরি করা হয়েছে। ফুটবল, ক্রিকেটসহ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে থাকা আটটি ইভেন্টের ওপর বইটিতে পাঠ্যক্রম রাখা হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা ও মাদক থেকে দূরে রাখাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। সরকার পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সুযোগ দেওয়া হচ্ছে। দল-মত-নির্বিশেষে দেশের ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মুন্সিগঞ্জ পৌরসভা দল ৩-১ গোলে লৌহজং উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৭ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে