
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন ওরফে রতন পোদ্দারকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানার বজরের খামার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রতন পোদ্দার ওই এলাকার মৃত জালাল উদ্দিন পোদ্দারের ছেলে।
গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, রতন পোদ্দারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
১৭ মিনিট আগে
প্রায় এক যুগ আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোরীকে সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে সাত কিশোর আটকের ঘটনার সঙ্গে ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন মা ড. নাহিদা বেগম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশ বলছে, এখনো এ ধরনের কোনো যোগসূত্র প্রমাণিত
২৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে কেসি রোডের পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, তিন থেকে চার দিন আগে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে