
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। ভোটের দিনেও চা-বাগানের ভোটাররা জানেন না গণভোট কী। অনেকেই ভোট দিয়েছেন, তারপরও তাঁরা জানেন না গণভোট কী। পুরো বিষয়টিই বুঝে উঠতে পারেননি। গণভোট কিসের জন্য, তা-ও জানেন না তাঁরা।
সরেজমিনে কমলগঞ্জ উপজেলার মির্তিঙ্গা চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় এই ভোটকেন্দ্র মোট ভোটার ৩ হাজার ৭২৬ জন। প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে ১৯৭টি। ভোটারের দীর্ঘ লাইন দেখা যায়। তবে এসব ভোটার গণভোট কী জানেন না। শুধু বাগানের নয়, অনেক গ্রামগঞ্জের ভোটার গণভোট সম্পর্কে অবগত নন। কেউ ভোট দিচ্ছেন, আবার কেউ দিচ্ছেন না গণভোট।
কয়েকজন নারী ভোটার জানান, ‘আমরা জানি এমপি নির্বাচন হচ্ছে। অনেক প্রার্থীই আমাদের কাছে ভোট চেয়েছেন। তবে গণভোট নিয়ে কথা বলেননি কেউ।’ বাগান ছাড়াও মুন্সিবাজার গ্রামের মবারক মিয়া ও পেয়ারা বেগম বলেন, ‘আমরা জানি না গণভোট কী। আমি আমার প্রার্থীকে ভোট দিতে এসেছি। গণভোট নিয়ে আমাদের কেউ কিছু বলেননি।’
গণভোট সম্পর্কে মির্তিঙ্গা চা-বাগানের গোবিন্দ বলেন, ‘আমি গণভোট কী বুঝি না। আমরা মার্কাতে ভোট দিয়েছি। হ্যাঁ বা না ভোটও বুঝি না।’
মির্তিঙ্গা চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭২৬ জন। প্রথম দুই ঘণ্টায় ১৯৭টি ভোট পড়েছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা–১০ আসনে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৬ শতাংশ ভোট পড়েছে দুটি কেন্দ্রে। জিগাতলা এলাকার দুটি কেন্দ্র ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে জিগাতলা উচ্চ বিদ্যালয় ও স্টাফ কোয়াটার কমিউনিটি সেন্টারের চারটি কেন্দ্র ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
২ মিনিট আগে
বার্ধক্যের ভারে ক্লান্ত শরীর, হাঁটার শক্তিও নেই। তবু নাগরিক দায়িত্ব পালনের টান তাঁকে ঘরে বসিয়ে রাখতে পারেনি। ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে এসে ব্যালটে সিল মেরে যেন জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করলেন শতবর্ষী ফুরকুনি বেগম
৬ মিনিট আগে
কুষ্টিয়া-২ আসনের (মিরপুর উপজেলা) একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালিয়ে যাওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে তিন বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ভোট দিয়েছেন।
১৫ মিনিট আগে