
গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ডাকবাংলা বাজারসংলগ্ন এলাকায় আয়োজিত এক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
স্থানীয় রাজনীতিতে ঘটনাটিকে বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। দীর্ঘদিন ধরে আতাউর রহমান আতার নেতৃত্বে সাঘাটায় জাপার শক্ত অবস্থান ছিল। তাঁর যোগদানের মধ্য দিয়ে সেখানে দলটিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
আতাউর রহমান আতার সঙ্গে সাঘাটা উপজেলা জাপার সদস্যসচিব মমিতুল হক নয়নসহ দলটির পাঁচ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। আতাউর রহমান আতা একাধারে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যানের উপদেষ্টা এবং সাঘাটা উপজেলা জাপার সভাপতি ছিলেন।
সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব ও ৬ নম্বর ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবাগত ব্যক্তিদের ফুল দিয়ে দলে বরণ করেন।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
আতাউর রহমান আতা বলেন, ‘জাতীয় পার্টিতে আমাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। দলটির নীতিনির্ধারণে ঘন ঘন পরিবর্তন ও বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ তৈরি হয়েছে। এ ছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আমাকে মনোনয়ন না দিয়ে বহিরাগত শামীম হায়দার পাটোয়ারীকে মনোনয়ন দেওয়াও দলত্যাগের একটি কারণ।’ পাশাপাশি সারা দেশে বিএনপির গণসমর্থন বৃদ্ধির বিষয়টিও সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।

গত ১৭ বছর লড়াই করতে করতে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ৬ মাস পার হচ্ছে। এখনই আন্দোলন শুরু করেছেন, এটা ঠিক না। ১১ দলীয় জোটের লংমার্চে জনগণের সাড়া নেই। এই লংমার্চে চিহ্নিত কিছু ব্যক্তি অংশগ্রহণ করেছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ কর্মসূচি গ্রহণ করেনি
২১ মিনিট আগে
প্রধানমন্ত্রীকে সতর্ক করে মির্জা আব্বাস বলেন, ‘বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।’
১ ঘণ্টা আগে
রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। একটি পরিবারের চার সদস্যকে হত্যার মতো ভয়াবহ ঘটনায় প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে নানা গড়িমসি করা হয়েছে...
১ ঘণ্টা আগে
গণমানুষের রায়ের সঙ্গে বেইমানি করে সরকার টিকতে পারবে না। রাষ্ট্র সংস্কারের যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অর্জনে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলব। জনগণের এই ঐতিহাসিক রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে রাজপথের আন্দোলন ও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সব গণতান্ত্রিক রাজনৈতিক দল
২ ঘণ্টা আগে