
রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১০ আসনে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৬ শতাংশ ভোট পড়েছে দুটি কেন্দ্রে। জিগাতলা এলাকার দুটি কেন্দ্র ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে জিগাতলা উচ্চবিদ্যালয় ও স্টাফ কোয়ার্টার কমিউনিটি সেন্টারের চারটি কেন্দ্র ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
জিগাতলা উচ্চবিদ্যালয় দ্বিতীয় তলা ও দ্বিতীয় তলায় দুটি পুরুষ কেন্দ্র এবং স্টাফ কোয়াটার কমিউনিটি সেন্টারেও দুটি কেন্দ্র। একটি নারী এবং অপরটি পুরুষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জিগাতলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে পুরুষের লম্বা লাইন দেখা যায়।
ভোট দিয়ে বের হয়ে প্রতিবন্ধী মহসিন আলী নামের সত্তরোর্ধ্ব এক ভোটার জানান, তাঁর বাসা সাভারে, ভোট দিতে সাভার থেকে জিগাতলা এসেছেন। একসময় তিনি এই এলাকায় ব্যবসা করতেন। অন্যের সহযোগিতায় তিনি ভোট দিয়েছেন। ভোট দিতে পেরে তিনি খুশি।
জিগাতলা উচ্চবিদ্যালয় এই স্কুলে দুটি ভোটকেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোতে প্রবেশ করে দেখা গিয়েছে প্রতিটি কেন্দ্রে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীদের এজেন্ট থাকলেও অন্য প্রার্থীরা এজেন্ট দিতে পারেননি। তবে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। কেন্দ্রের সামনে সেনাবাহিনী আনসার ও পুলিশ মোতায়েন রয়েছে।
এই আসনের ১৫ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘১৫ নম্বর কেন্দ্রে মোট ২ হাজার ৭৩৪ জন পুরুষ ভোটার, বেলা সাড়ে ১১টার দিকে তিনি আপডেট নিয়েছেন, তখন ৪৭০ জন ভোটার ভোট দিয়েছেন। ১৬ শতাংশ ভোট তখন পর্যন্ত কাস্ট হয়েছে।’ তবে তিনি আশা প্রকাশ করেন সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে। বিকেলের পরে হয়তো একটু চাপ বাড়তে পারে।
জিগাতলা উচ্চবিদ্যালয়ের পাশেই স্টাফ কোয়ার্টার কমিউনিটি সেন্টার। এই সেন্টার এর ওপরের তলায় ২১ নম্বর নারীর ভোটকেন্দ্র, নিচতলায় ২০ নম্বর পুরুষ ভোটকেন্দ্র। বেলা সাড়ে ১১টায় গিয়ে লম্বা লাইন দেখা গিয়েছে নারী-পুরুষদের। ২০ নম্বর পুরুষ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পুরুষ ভোটারের লম্বা লাইন।
একসঙ্গে পাঁচটি বুথে ভোট দেওয়ার সুযোগ থাকলেও ভোটার যাচাই প্রক্রিয়াটাই কিছুটা ধীরগতি হওয়ায় এখানে লাইন হয়েছে লম্বা। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু বকর আল ফারাবি বলেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪২৫টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৯৭ জন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট বাড়বে বলে তাঁর ধারণা। তবে তিনি মনে করেন ৫০ শতাংশের আশপাশে ভোট কাস্ট হতে পারে।
২১ নম্বর নারী ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, তাঁরা প্রতি দুই ঘণ্টা পরপর ভোট কাস্টের আপডেট নেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪৭৭টি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৫২টি, বর্তমানে ১৮ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান।
এদিকে কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে গণভোট দিতে গিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা ব্যালট পড়তে পারেন না, তারা ভোট কোথায় দেবেন সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলেন। অনেকেই দেখা যায় যে তারা বুথ থেকে বের হয়ে গণভোট কীভাবে ও কোথায় দেবেন সেটি নির্বাচনী কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছেন।
২১ নম্বর কেন্দ্রে রুনা নামের এক নারী সংসদ নির্বাচনে প্রার্থীদের ভোট দিলেও তিনি গণভোটের ব্যালটটি নিয়ে বুথ থেকে বের হয়ে আসেন। তিনি কোথায় ও কীভাবে ভোট দেবেন জানতে চান। তখন নির্বাচনী দায়িত্বে থাকা এজেন্ট ও সরকারি প্রিসাইডিং কর্মকর্তারা তাঁকে দেখিয়ে দেন কীভাবে গণভোট দেবেন। পরে তিনি পুনরায় গোপন কক্ষে গিয়ে সিল দিয়ে ব্যালট ফেলেন বক্সে।
ভোট দেওয়া শেষে তিনি বের হলে তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। এ সময় তিনি বলেন, ব্যালট এ মার্কার ওপরে ছেড়ে দেওয়া জানতেন, এর আগে ভোট দিয়েছেন। মার্কা দেখে তিনি চিনেছেন। কিন্তু গণভোটে কোনো মার্কা নেই সে জন্য কোথায় ভোট দেবেন তা তিনি বুঝতে ছিলেন না তাই জিজ্ঞেস করেন।

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে সাড়ে চার ঘণ্টায় ভোট দিয়েছেন প্রায় ৩৩ শতাংশ ভোটার। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মোতাওয়াক্কিল রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহীর আসনগুলোতে ভোট দিয়েছেন ২৯ থেকে ৩৭ শতাংশ ভোটার।
১২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের (চট্টগ্রাম-৯ আসন) আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আসকারদীঘিরপাড় এলাকায় অবস্থিত এই কেন্দ্রে আসেন তামিম। একটি সাদা পাজেরো করে এসে সামনে-পেছনে সেনা নিরাপত্তায় তিনি কেন্দ্রে প্রবেশ করেন।
২৬ মিনিট আগে
খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিফুজ্জামান কচির (৫৮) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ভেতরে জামায়াত নেতা ও আলিয়া মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ ড. মো. আব্দুর রহীম এবং শিবির নেতা মাহবুব বিএনপি নেতা মহিফুজ্জামান কচিকে সজোরে ধাক্কা দেন।
২৬ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির অন্তত ১৯ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ নিয়ে এলাকায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী
৩১ মিনিট আগে