
অর্থ আত্মসাৎ মামলায় প্রাইম ব্যাংক খুলনা শাখার দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৩ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ২৯ পয়সা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁদের তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ সোমবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আদীব আলী এই রায় ঘোষণা দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন খান এ সবুর রোডের মেসার্স মিংহুয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও সাজেদা ওয়াহাব অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী শেখ আবু রাশেদ, প্রাইম ব্যাংক লি. খুলনা শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জহিরুল হক এবং একই ব্যাংক শাখার সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী রবিউল ইসলাম।
আদালত সূত্র জানায়, সৈয়দ জহিরুল হক ব্যাংকের শাখা ব্যবস্থাপক থাকাকালীন শেখ আবু রাশেদ এলসির মাধ্যমে পণ্য আমদানির ঋণ লিমিট মঞ্জুরের জন্য প্রাইম ব্যাংকে আবেদন করেন। শাখা ব্যবস্থাপকের সুপারিশের প্রেক্ষিতে প্রাইম ব্যাংক লি. প্রধান কার্যালয়ে রাশেদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে শতকরা ২০ শতাংশ মার্জিনে এক কোটি ২০ লাখ টাকার এলসি মঞ্জুর করে। রাশেদ ভারত থেকে ১৪টি এলসির মাধ্যমে পণ্য আমদানি করেন।
সৈয়দ জহিরুল হক ও শেখ আবু রবিউল ইসলাম ১৪টি এলসির মাধ্যমে আমদানি করা পণ্যের মূল্য বাবদ ২ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৯৪৭ টাকা ৯১ পয়সা ২৭টি এলটিআর হিসাবের মাধ্যমে ২০০৪ সালের ৬ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ১৬ নভেম্বর পর্যন্ত ভারতীয় রপ্তানিকারক ব্যাংকের অনুকূলে পরিশোধ করেন। রাশেদ আমদানি করা পণ্য বিক্রি করে ঋণপত্রের শর্ত মোতাবেক পাওনা পরিশোধের জন্য চুক্তিবদ্ধ থাকলেও তিনি ব্যাংকের টাকা পরিশোধ করেননি।
আরও জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে আর্থিক লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহার করে ২০০৪ সালের ৬ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ১৬ নভেম্বর পর্যন্ত এলসির মাধ্যমে আমদানি করা পণ্যের মূল্য বাবদ ৩ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ঋণপত্রের শর্ত ভেঙে ব্যাংকে পরিশোধ না করে আত্মসাৎ করেন।
২০১১ সালের ২৯ মে দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক আমিনুল ইসলাম এ ঘটনায় থানায় মামলা করেন। ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দারের আদালতে তাঁদের তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় বিদ্যুতায়িত হয়ে নিহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য রাঙামাটির নানিয়ারচরে বৌদ্ধ ধর্মীয় রীতিতে সম্পন্ন হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার হতে এসে শওকত (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি টেকনাফের বাসিন্দা...
৮ মিনিট আগে
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের কুড়িকাউনিয়ায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে অন্তত ৬০ মিটার বেড়িবাঁধ হঠাৎ নদগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনের তীব্রতা দেখে বাঁধ সংস্কারে নেমে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত লোকালয়ে পানি প্রবেশ করেনি।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চাঁদাবাজি মামলার বাদী নুরুল কবিরকে ছুরিকাঘাতের ঘটনায় জয়নাল আবেদীন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
২৬ মিনিট আগে