নওগাঁর ধামইরহাটে যাত্রীছাউনি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিহারীনগর যাওয়ার পথে নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ধানতাড়া মোড়ে যাত্রীছাউনি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের জানান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পার্শ্ববর্তী বিহারীনগর এলাকার বাসিন্দা হাসনা হেনা আজকের পত্রিকাকে বলেন, প্রতিদিন সকালে ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে যাত্রীছাউনির ভেতরে শুয়ে থাকতে দেখা যেত। তাঁকে খাবার দিতে চাইলেও নিতে চাইতেন না। কোনো কথাও বলতে পারতেন না।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, বিভিন্ন সময় ওই যুবককে রাস্তাঘাটে মানসিক ভারসাম্যহীনদের মতো ঘোরাফেরা করতে দেখা গেছে। কিন্তু কখন এবং কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, এ বিষয়টি জানা সম্ভব হয়নি। লাশের পরিচয় শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ টেস্ট করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে করা হবে।

কুমিল্লার মনোহরগঞ্জে সড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলার মাউলতলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি গঠনে অনিয়ম ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার...
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোটসহ আনোয়ার মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের কানিবাড়ি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
২ ঘণ্টা আগে
রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ১৮টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের মধ্যে ১৬টিতেই স্থায়ী কর্মকর্তা নেই। পাশের উপজেলার কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এখানে।
৩ ঘণ্টা আগে