
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোটসহ আনোয়ার মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের কানিবাড়ি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সীমান্তপথে মাদক চোরাকারবারে জাল নোট ব্যবহারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। তদন্তের একপর্যায়ে সোমবার দিবাগত মধ্যরাতে ঢেবঢেবির বাজারসংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা সড়ক থেকে আনোয়ারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার জানিয়েছেন, জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা এনে দেশে বিক্রি করা হতো।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, অধিক লাভের আশায় মাদক ও চোরাকারবারিরা জাল নোট ব্যবহার করে। তাই সীমান্ত এলাকার বাসিন্দাদের মুদ্রা লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এক সময় দূরে থাকা প্রিয়জনের খবর জানার গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল হাতে লেখা চিঠি। কাগজের পাতায় মনের কথা, আবেগ ও অনুভূতি লিখে পাঠানো হতো স্বজন, বন্ধু কিংবা ভালোবাসার মানুষের কাছে। আর সেই চিঠির অপেক্ষায় দিনের পর দিন কাটত। ডাকপিয়নের হাতে একটি চিঠি পৌঁছানোর মুহূর্তে মিশে থাকত আনন্দ, কৌতূহল ও ভালোবাসা...
৯ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সেতুর নিচের পানিতে দুটি বস্তা ভাসতে দেখা যায়। এরপর সেগুলোতে মরদেহ রয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেতুর ওপর হাজারো উৎসুক মানুষ জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
২০ মিনিট আগে
আজ চাকরিতে যোগদানের উদ্দেশ্যে বিপিএসসি সচিবালয়ে গেলে পরিচয় যাচাইয়ের সময় রিপনের বিষয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে প্রবেশপত্রের ছবির সঙ্গে তাঁর চেহারা ও মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারা মিলিয়ে দেখা হয়। এতে তাঁর পরিচয় নিয়ে গুরুতর অসংগতি ধরা পড়ে।
২৩ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।
২৬ মিনিট আগে