
আইনজীবীদের আন্দোলনের মুখে আজ সোমবারও (১০ ফেব্রুয়ারি) বিচারকাজ পরিচালিত হয়নি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে। নিয়মিত মামলার শুনানির জন্য বিচারক নূরে আলম এজলাসে উঠলেও আইনজীবীদের বাধার মুখে আধা ঘণ্টা পরই নেমে যান তিনি।
প্রত্যক্ষদর্শীর আইনজীবীরা জানান, বেলা ১১টা ১৫ মিনিটে এজলাসে ওঠেন বিচারক। এ সময় আদালত চত্বরে নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতিতে আইনজীবীরা নিয়মিত মামলার শুনানি করছিলেন। এরই মধ্যে সাধারণ আইনজীবীরা বিচারকাজ পরিচালনায় বাধা দেন। তাঁরা বিচারককে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কি পুলিশ দিয়ে কোর্ট চালাবেন? আপনার প্রতি অনাস্থা জানিয়েছি। আপনি চলে যান।’
হট্টগোলের একপর্যায়ে দুপুর ১২টার দিকে এজলাস ত্যাগ করেন বিচারক। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি খাস কামরায় অবস্থান করছেন।
গতকাল রোববার বিচারক এজলাসে ওঠেননি আইনজীবীদের বাধার মুখে। এতে থমকে আছে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। আইনজীবীরা বিচারকের অপসারণ দাবি করছেন।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাইব্যুনালে বিচারাধীন এক মামলার আসামিকে জামিন না দেওয়ায় এ ঘটনার সূত্রপাত। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। ওই দিনও মামলা পরিচালনার একপর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে যান।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির কার্যকরী পরিষদের সদস্য আইনজীবী শামসুজ্জামান দীপু আজকের পত্রিকাকে বলেন, বিচারকের আচরণে সাধারণ আইনজীবীরা ক্ষিপ্ত। এ জন্য সাধারণ আইনজীবীরা তাঁর অপসারণ চেয়ে আন্দোলন করছেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি মামলায় একজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাঁর অনুপস্থিতিতে মামলাটিতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কয়েক দিন আগে তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। সপ্তাহ ব্যবধানে আবারও তাঁর জামিন চাইলে বিচারক গত বৃহস্পতিবার তাঁর জামিন নামঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন নামঞ্জুর হওয়ায় উন্মুক্ত এজলাসে বিচারকের সঙ্গে তর্কবিতর্ক করলে বিচারক গত বৃহস্পতিবার এজলাস ত্যাগ করেন। তারই জের হিসেবে গত দুই দিন আবার আইনজীবীরা এসে বিক্ষোভ করেন।
এদিকে আন্দোলনরত আইনজীবীরা জানান, এই বিচারক আইনজীবীদের ও বিচারপ্রার্থীদের সঙ্গে মামলার শুনানির সময় প্রায়ই দুর্ব্যবহার করে থাকেন। তিনি আইনজীবীদের অসম্মান করে কথা বলেন। এ জন্য সাধারণ আইনজীবীরা তাঁর আদালত বর্জন করেছেন।
ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী এ প্রসঙ্গে বলেন, তিনিও শুনেছেন সাইবার ট্রাইব্যুনালের অচলাবস্থার কথা। শিগগিরই সিনিয়র আইনজীবীরা এ বিষয়টি নিয়ে বসবেন। বিষয়টির ফয়সালা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে কেনা নতুন ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ বা বগি চলতি আগস্ট মাসে দেশে আসার কথা রয়েছে। এসব কোচ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন অথবা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে এখনো কোচগুলো আসার নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
১৯ মিনিট আগে
রাজশাহীতে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে হত্যা মামলা করতে পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। নিহত রিকশাচালকের নাম মো. পলাশ (৪৫)। তাঁর বাড়ি নগরের রাজারহাতা এলাকায়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাজশাহী...
২২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী মোছা. সাবিকুন্নাহার মিমকে (২৮)...
২৬ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় পরপর দুবার অকৃতকার্য হওয়ার পর রামিদুজ্জামান টুটুল (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদাইলকাঠি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪৪ মিনিট আগে