
ভোলা সরকারি কলেজ থেকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ও অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত ‘ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’-এ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী এবং ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইসরাফীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন, কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ মাহফুজ এবং ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন কলেজের সাবেক শিক্ষার্থী মালিহা আক্তার, সাকের হোসেন ইফাজ, মো. ওমর ফারহান ও ইসরাত জাহান ইভা। বক্তারা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। তারা বলেন, মেধাবী হওয়ার পাশাপাশি একজন সৎ ও ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় অর্জন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ, কলম, ডায়েরি ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন।

রাজধানীর বারিধারায় সড়ক দুর্ঘটনায় সেকেন্দার বকাউল (৭২) নামে এক সাবেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৪ মিনিট আগে
ভোলার তজুমদ্দিন উপজেলায় জমি নিয়ে বাগ্বিতণ্ডা ও হাতা-হাতির ঘটনায় নুর ইসলাম (৫০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলিপুর এলাকার বদ্দি বাড়িতে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
শনিবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী একটি স্পোর্টস কারকে সিগন্যাল দিয়ে থামান দায়িত্বরত পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়িটি থামার পর চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান...
১৬ মিনিট আগে
যশোরের মনিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে নেহালপুর ক্যাম্পের পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এর আগে আজ সকাল ৯টার দিকে বাড়ির অদূরে পুকুরপাড়ে মেহগনি গাছের সঙ্গে...
১৯ মিনিট আগে