
বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার এলাকায় আগুনে নয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিনটি ঘর। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা মার্কাস গলিতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে স্থানীয় তপন মল্লিকের ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৯টি বসতঘর সম্পূর্ণ এবং ৩টি ঘর আংশিক পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রয়োজনীয় কোনো মালামাল ও আসবাবপত্র বের করার সুযোগ পাননি।
আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক তপন মল্লিক বলেন, “আগুনে বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে, কোন কিছু রক্ষা করতে পারিনি।”
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে
১১ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বাজারে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের দ্বিতীয় দিনেও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। ঘটনায় দুটি মামলা হওয়ার পর পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
১৬ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২৪ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে জগমোহন চন্দ্র রায় নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুশীল চন্দ্র রায় নামের নিহত বৃদ্ধের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ মিনিট আগে