
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর-রাধানগর এলাকায় এক বসতবাড়িতে অগ্নিকাণ্ডে সালাম শিকদার (৫৫) ও নাসিমা বেগম (৪৫) দম্পতির মৃত্যু হয়েছে। তবে আগুনের ভয়াল থাবা থেকে প্রাণে বেঁচে গেছে তাঁদের দুই মেয়ে ও এক নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সালাম শিকদারের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের পাঁচ সদস্য ঘরের ভেতরে আটকা পড়েন। পরে জানালা ভেঙে দুই মেয়ে ও নাতিকে উদ্ধার করা সম্ভব হলেও আগুনে দগ্ধ হয়ে মারা যান সালাম শিকদার ও তাঁর স্ত্রী নাসিমা বেগম।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং দোহার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, ‘আগুন দ্রুত ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। সংবাদ পাওয়ার সাত মিনিটের মধ্যে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
নিহত দম্পতির মেয়ে জান্নাতুল অভিযোগ করে বলেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। পরিকল্পিতভাবে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়েছে।
তবে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মো. মাইদুল ইসলাম।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৬ মিনিট আগে
ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক, কড্ডার মোড় ও আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত যানবাহন না পাওয়া, অতিরিক্ত ভাড়া এবং ট্রেন বিলম্বে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পুলিশ বলছে, বিকল যানবাহনের কারণে সাময়িক জট তৈরি হয়েছে।
৩৯ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় মারামারির একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে
১ ঘণ্টা আগে