
নাটোরে দুই শিশুর বিরোধের জেরে বায়জিদ বিন মাহমুদ (৮) নামে এক শিশুর ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য সাকিল আহমেদ ও তাঁর স্ত্রী নাছরিন আকতারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা মাহমুদুল হাসান মিলন বাদী হয়ে সাকিল আহমেদ ও তাঁর স্ত্রী নাছরিন আকতারের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করেন। মামলার পর রাতেই পুলিশ ওই দম্পতিকে হেফাজতে নেয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, দুই শিশুর বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত হিসাব সহকারী (কনস্টেবল) সাকিল আহমেদ ও তাঁর স্ত্রী নাছরিন আকতার শহরের চেয়ারম্যান রোড এলাকার ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান মিলনের আট বছরের ছেলে বায়জিদের ডান হাতের আঙুল কেটে দেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর সাকিল ও তাঁর স্ত্রী আত্মগোপনে চলে যান। গুরুতর আহত অবস্থায় বায়জিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে রাতেই অভিযুক্ত দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
১১ মিনিট আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩১ মিনিট আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
১ ঘণ্টা আগে