
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। ১৯৬৩ সালে নির্মিত ভবনটি এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানেই চলছে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা। ভবনের বিভিন্ন স্থানে ফাটল, ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ে এবং রড বেরিয়ে আসায় আতঙ্কের মধ্যে রয়েছেন রোগী, স্বজন ও চিকিৎসক-কর্মচারীরা। উপজেলার প্রায় চার লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল এ হাসপাতালটি।
সম্প্রতি হাসপাতালটিতে গিয়ে দেখা গেছে, ভবনটির দেয়াল ফেটে গেছে। বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে। এরই মধ্যে ভবনটিতে রোগী ভর্তি রেখে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। রোগীরা আতঙ্কের মধ্যেই চিকিৎসা নিচ্ছেন। ভবনটিতে আলাদা পুরুষ ও মহিলা ওয়ার্ড থাকলেও নারী-পুরুষ গাদাগাদি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
াসপাতালে চিকিৎসা নিতে আসা আব্দুল হাকিম বলেন, ‘পরিত্যক্ত ভবনে আমরা চিকিৎসা নিচ্ছি। খুব ভয় লাগে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দেয়ালে ফাটল ধরেছে, মাঝে মাঝে পলেস্তারা খসে পড়ে।’
আব্দুল মণ্ডল নামের আরেকজন বলেন, ‘ভবনটির করুণ দশা। চিকিৎসা নিতে এসে যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে দায়ভার কে নেবে? জীবনের ঝুঁকি নিয়েই চিকিৎসা নিচ্ছি। ডাক্তার-নার্সরাও ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন।’
নার্সিং সুপারভাইজার আমেনা খাতুন বলেন, ‘এই পরিত্যক্ত ভবনটিতে চিকিৎসা দিতে গিয়ে সব সময় আতঙ্কে থাকি কখন যেন দুর্ঘটনা ঘটে। বর্ষা মৌসুমে আরও বেশি ভয় লাগে।’
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. একরামুল হক আজকের পত্রিকাকে আরও বলেন, পুরাতন ভবনটিতে আইসোলেশনসহ মোট ৩১টি শয্যা রয়েছে। এটি সম্পূর্ণ পুরুষ ওয়ার্ড। হামের উপসর্গ বা অন্য কোনো জটিল রোগ নিয়ে কোনো রোগী ভর্তি হলে তাঁদের জন্য আলাদাভাবে শয্যা প্রস্তুত করা হয়। এ ধরনের জটিল রোগী আপাতত এখানে নেই।

তিনি বলেন, ‘নতুন ভবন নির্মাণের দাবি দীর্ঘদিনের। ভবনের ঝুঁকির বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। রোগীরা অত্যন্ত ঝুঁকি মধ্যে চিকিৎসা নিচ্ছেন।’
গাংনী পৌরসভার সহকারী প্রকৌশলী শামীম রেজা বলেন, ‘গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২০১৩ সালে এলজিইডি, পৌরসভা ও ডিপিএইচই মিলে একটি পরিদর্শন দল গঠন করা হয়েছিল। সেই দল সে সময় পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। কর্তৃপক্ষ এখন পর্যন্ত সেটা চালু রেখেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত জানাব।’

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবরোধ কর্মসূচি পালন করছেন তাঁর সমর্থক বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকেল ৪টার পর উপজেলার অন্তত ১৫ থেকে ২০টি স্থানে সড়ক অবরোধের ফলে প্রায় ২৫ কিলোমিটার...
৫ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটিসহ সব টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে স্কপ। আন্দোলনকারীরা দাবি বাতিল না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে।
৭ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যা মামলায় প্রধান আসামিসহ দুই এজাহারভুক্ত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
১৩ মিনিট আগে
ধার দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে নাজমাকে হত্যা করেন। আবার নাজমা আলমের লাশ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মোশাররফ।
১৪ মিনিট আগে