Ajker Patrika

হাত বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার, গলায় প্যাঁচানো ছিল ওড়না

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৭: ০৯
হাত বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার, গলায় প্যাঁচানো ছিল ওড়না
জমিতে পড়েছিল গৃহবধূর লাশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়-সংলগ্ন জমির আইল থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর দুই হাত সামনের দিকে কাপড় দিয়ে বাঁধা ছিল এবং গলায় প্যাঁচানো ছিল ওড়না। বিকেল ৪টা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বিদ্যালয়-সংলগ্ন জমির আইলে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নারীর হাতে শাখা থাকায় তাঁকে সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করা হচ্ছে। তাঁর দুই হাত সামনের দিকে কাপড় দিয়ে বাঁধা ছিল এবং গলায় ওড়না প্যাঁচানো ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত