
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেছেন, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় আর বোর্ড প্রশাসন চলবে সরকারের নীতি ও বিধিবিধান অনুযায়ী। শিক্ষকেরা যেন বোর্ডে এসে হাসিমুখে কাজ সমাধান করে যেতে পারেন, এমন আচরণ করতে হবে।
আজ বৃহস্পতিবার বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদানকালে অধ্যাপক আবু তাহের এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের (বিসিএসজিইএ) বরিশাল জেলা সভাপতি প্রফেসর কাজী জাবের আহমেদ, সংগঠনের মহাসচিব ও উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এইচএসটিটিআই) পরিচালক মোশারফ হোসেন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মহিউদ্দিন, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফোরকান আহমেদ, সরকারি সুবিদখালী কলেজের অধ্যক্ষ প্রফেসর সোহরাব হোসেন হাওলাদার, তালতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, এইচএসটিটিআই অতিরিক্ত পরিচালক এনামুল হক প্রমুখ।

টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাটা-শুকনাছড়ি পিচ সড়কের বেশ বড় একটি অংশ বিলীন হয়ে গেছে। উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান-চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে বিষ পান করানোর পর নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করছেন এক নারী। স্বজনেরা টের পেয়ে দ্রুত মা ও শিশুসন্তানদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
১০ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে এনসিপির জুলাই পদযাত্রার উদ্বোধনী সভায় হাসনাত আবদুল্লাহ বর্তমান সরকারের সমালোচনা করে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, বেকারত্ব ও দ্রব্যমূল্য নিয়ে বক্তব্য দেন। সভা চলাকালে সমর্থকদের মধ্যে হট্টগোল, পরে হাতাহাতি এবং অন্তত ৫টি মুঠোফোন চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১৬ মিনিট আগে
টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে বন বিভাগ। জননিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
৩৯ মিনিট আগে