
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত ও গ্যাসের আগুনে দগ্ধ আরও এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া (১৫) নামের এই শিক্ষার্থী মারা যায়। এ নিয়ে দগ্ধ পাঁচজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শিক্ষার্থী আতিয়া (১১) এবং বুধবার জিদনি (১৪) মৃত্যুবরণ করে। আজ লামিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
চিকিৎসক আরও জানান, আসিয়া (১২) ও সুমাইয়া (১৩) নামে আরও দুই শিক্ষার্থী হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।
গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে ফতুল্লার কাশিপুরে মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার ছাদে এই দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন। তাদের মধ্যে আতিয়া, জিদনী ও লামিয়ার অবস্থা ছিল গুরুতর। তিনজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে মাদ্রাসার শিক্ষার্থীরা ছাদে খেলাধুলা করছিল। মাদ্রাসা ভবনের পাশ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন ও একটি ট্রান্সফরমার রয়েছে। খেলাধুলার একপর্যায়ে বিকট শব্দ হয় এবং নিচে থাকা গ্যাস রাইজারে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ছাদে থাকা লাঠিসদৃশ্য বস্তু দিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে সেটি স্পার্ক করে নিচে থাকা গ্যাস রাইজারে আগুন ধরে যায়।
স্থানীয় বাসিন্দা রাজিয়া আক্তার বলেন, ‘বিকেলে ছাদ থেকে বিকট শব্দ ও চিৎকার শুনে আমরা তাকিয়ে দেখিয়ে আগুন জ্বলছে। তবে দ্রুতই সেই আগুন নিভে যায় এবং আমরা দৌড়ে ছাদে উঠে শিশুদের উদ্ধার করি। এলাকার লোকজন অটোরিকশায় তুলে তাদের হাসপাতালে পাঠায়।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা ফ্ল্যাশ বার্নের শিকার হয়েছে। তাদের মধ্যে তিনজন মৃত্যুবরণ করেছে। নিহতদের মধ্যে আতিয়া ৪৫ শতাংশ, জীদনী ৮২ শতাংশ এবং লামিয়া ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অন্য দুজন অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তদন্ত করে জানতে পেরেছি, ছাদে থাকা অবস্থায় শিশুদের হাতে আখ ছিল। কোনোভাবে সেটি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে স্পার্ক তৈরি হয়। সেখান থেকেই গ্যাস রাইজারে আগুন ধরে এবং তারা দগ্ধ হয়।’

ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। আটক ইমামের নাম মো. রুবেল মিয়া (৩০)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মো. রুবেল মিয়া ওই উপজেলার একটি মসজিদে ইমামতি করতেন...
১ ঘণ্টা আগে
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। তিনি উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম অবসরে যাওয়ায় অধ্যাপক জাবের এ দায়িত্ব গ্রহণ করেন।
১ ঘণ্টা আগে
৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে অচলাবস্থায় রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পাল
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় করেছে ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বলে জানান চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।
২ ঘণ্টা আগে