Ajker Patrika

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫০
মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পাঁচজনের অবস্থাই গুরুতর।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়ার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির জিদনী (১৪), চতুর্থ শ্রেণির লামিয়া আক্তার শাপলা (১৩), সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার (১৩), তৃতীয় শ্রেণির আসিয়া আক্তার আফরোজা (১২) ও চতুর্থ শ্রেণির আতিয়া (১১)।

মাদ্রাসাটির ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, পাঁচ শিক্ষার্থীই মাদ্রাসাটির আবাসিক ছাত্রী। বিকেলে তারা তিনতলা মাদ্রাসা ভবনের ছাদে খেলতে যায়। কিছুক্ষণ পর একটি শব্দ শুনতে পান তাঁরা। ছাদে গিয়ে শিক্ষার্থীদের আগুনে ঝলসে যাওয়া অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইউসুফ আলী আরও জানান, মাদ্রাসা ভবনের ছাদের ওপর দিয়ে উচ্চক্ষমতার বৈদ্যুতিক তার রয়েছে। ওই তারের সংস্পর্শে কোনোভাবে শিক্ষার্থীরা বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

দগ্ধ শিক্ষার্থীরা জানায়, বিকেলে খেলতে তারা ছাদে গিয়েছিল। খেলাধুলার সময় হঠাৎ তাদের শরীরে আগুন ধরে যায়। তবে কীভাবে আগুন লেগেছে, তা তারা বলতে পারেনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ বলেন, পাঁচ শিশুর অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত