
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নাতির ছুরিকাঘাতে দাদি ফিরোজা বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল করিম (৭০) গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার খামার পবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল করিমকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নাতি শাকিল মিয়া (৩২) নেশার জন্য ফিরোজা বেগমের কাছে টাকা চান। টাকা না পেয়ে তিনি ছুরি দিয়ে ফিরোজা বেগমকে আঘাত করেন। আব্দুল করিম ঠেকাতে গেলে তাঁকেও ছুরি দিয়ে আঘাত করা হয়।
ঘটনাস্থলেই ফিরোজা বেগম মারা যান। গুরুতর আহত আব্দুল করিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এলাকাবাসী শাকিল মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। পরে সাঘাটা থানার পুলিশ তাঁকে থানা হেফাজতে নেয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের বরাতে বলেন, নেশার টাকার দাবি পূরণ না হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি থানায় আটক আছেন। পরে আরও বিস্তারিত জানানো হবে।

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবাই সুস্থ হয়ে যায়। ডিমের সঙ্গে অসুস্থতার কোনে সম্পর্ক আছে কি না, তা তদন্ত করবে শিক্
১২ মিনিট আগে
পরিদর্শনে সম্ভাব্য স্থানগুলোর বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে বাস টার্মিনাল ও অস্থায়ী ডিপো স্থাপনের উপযোগিতা পর্যালোচনা করা হয়। এ সময় রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় দি
১৬ মিনিট আগে
এই আয়োজন শুধু একটি ডিসকাউন্ট মেলা নয়, বরং দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের খুচরা বাজার ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে...
৩৫ মিনিট আগে
আহতদের চিকিৎসা বন্ধ রাখার নির্দেশ থাকলেও চিকিৎসকদের কৌশলী সেবায় বহু প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সম্মিলিত অবদানেই জুলাই আন্দোলন সফলতার মুখ দেখেছিল। সেই আন্দোলনের দুই বছর পূর্তিতে সংগঠনটি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ
১ ঘণ্টা আগে