
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১২ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকায় পলমল গ্রুপের ‘আয়েশা ক্লথিং’ নামের ওই পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
পোশাক কারখানাটির শ্রমিকেরা জানান, দুপুরে হঠাৎ করে প্রচণ্ড ধোঁয়া বের হতে শুরু করে। তারপর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
আশুলিয়া থানার সার্ভিস ডেলিভারি অফিসার (এসডিও) এএসআই ইসমাঈল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়ার সার্ভিস থেকে আমাদের ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়েছিল। সেই সঙ্গে তারা ঘটনাস্থলে গাড়ি নিয়ে দ্রুত যাওয়ার জন্য রাস্তার যানজট ক্লিয়ারের জন্য আমাদের সহযোগিতা চেয়েছিল। পরে আমাদের পুলিশ পাঠিয়ে যানজট নিরসনের ব্যবস্থা করেছি।’
এক প্রশ্নের জবাবে এএসআই ইসমাঈল বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ জানতে পারিনি।’

অপরদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর মো. শাহাদাৎ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১২টা ১২ মিনিটের দিকে আমরা আশুলিয়ার জামগড়া এলাকায় পলমল গ্রুপের একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ১২টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের জিরাবো ও ইপিজেড ইউনিটের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।’
শাহাদাৎ জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাহিত্য, শিল্প ও মানবিকতার মেলবন্ধনে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল। পদ্মা নদীর তীরঘেঁষা নগরের বড়কুঠি মুক্তমঞ্চে ও পদ্মাগার্ডেন-সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গণে প্রথমবারের মতো এই আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।
১৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা উপজেলায় দুটি গ্রামে গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে শতাধিক ছাগল মারা গেছে। এতে খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, গ্রামীণ নারী উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়েছেন।
১ ঘণ্টা আগে
চন্দনাইশে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মো. সাঈদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর তানোর থেকে আন্তজেলা ডাকাত চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। এই ব্যক্তির নাম জসিম উদ্দিন জুয়েল (৩৩)। তাঁর বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে।
২ ঘণ্টা আগে