
রাজশাহীর তানোর থেকে আন্তজেলা ডাকাত চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। এই ব্যক্তির নাম জসিম উদ্দিন জুয়েল (৩৩)। তাঁর বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে র্যাব-৫-এর রাজশাহী সদর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তানোরের কচুয়া নামাপাড়া গ্রামের ইয়ার উদ্দিনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, দেশীয় অস্ত্র, ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে র্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২-এর একটি দল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীতে অভিযান চালিয়ে দলটির মূল হোতাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার পাঁচজন দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহার করে ডাকাতি করে আসছিলেন। মূল হোতা জুয়েল দুর্ধর্ষ ডাকাত। তাঁর বিরুদ্ধে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার জুয়েলকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
২ মিনিট আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
২৫ মিনিট আগে
চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে ওষুধ পাচার করে আসছিল। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া যায়—এমন বিভিন্ন ওষুধ, বিশেষ করে ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ চক্রটি বিদেশে পাঠাত।
৩৬ মিনিট আগে
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
১ ঘণ্টা আগে