Ajker Patrika

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে চা-শ্রমিকের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে চা-শ্রমিকের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে একটি পাহাড়ি ছড়ার থেকে মৌলচাঁন করুয়া (৩৫) নামের এক চা-শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ জুন) দুপুরে ফুলবাড়ি চা-বাগানের লঙ্গুরপার ব্রিজের কাছের ছড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, লাকড়ি (জ্বালানি কাঠ) সংগ্রহ করার সময় গাছ থেকে ছড়ায় পড়ে মারা গেছেন তিনি।

মৌলচাঁন উপজেলার ফুলবাড়ি চা-বাগানের ৭ নম্বর লাইনের সুদন করুয়ার ছেলে।

জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি না ফিরলে বাড়ির লোকজন সারা রাত খোঁজাখুজি করে। সোমবার সকালে খবর আসে, বাগানের লঙ্গুরপার ব্রিজের কাছে ছড়ায় একটি মরদেহ আটকে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, মৃতের পরিবার জানিয়েছে, মৌলচাঁন সাঁতার জানতেন না। ছড়ায় পানির স্রোত বেশি থাকায় তিনি পানি থেকে উঠতে পারেননি। তারপরও মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর মূল কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত