
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই নৌকার চাপায় রিফাত (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিফাত সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রতিদিন অসংখ্য নৌকায় করে বালু উত্তোলনের প্রতিযোগিতা চলে। আজ সকালে বালু উত্তোলনের সময় পাশাপাশি দুটি নৌকার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন রিফাত। সহকর্মীরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা শামীম আহমেদ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় পুলিশ ও প্রশাসনের ভয়ে শ্রমিকেরা দ্রুত নৌকা ভর্তি করে স্থান ত্যাগ করার চেষ্টা করেন। তাড়াহুড়া করতে গিয়ে দুই নৌকায় চাপা লেগে এমন ঘটনা ঘটেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পুলিশ নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি অবৈধ বালু উত্তোলনের ঘটনায় বেশ কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে এবং একাধিক নৌকা জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। তবে পর্যাপ্ত নৌযান না থাকায় অভিযান পরিচালনায় কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সম্প্রতি অভিযানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং একাধিক নৌকা জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। নদী ও পরিবেশ রক্ষায় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ের মধ্যে থানায় ১১টি মাদকের মামলা লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ২ আগস্ট বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকাসহ আটক করে।
৫ মিনিট আগে
গ্যাস-সংকটে উৎপাদন ব্যাহত হওয়া ও দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের অন্যতম বড় শিল্পাঞ্চল গাজীপুরের প্রায় ৭০০ থেকে ৮০০ কারখানায় ৩–৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী—গাজীপুরের প্রায় ২০-২২ শতাংশ কারখানায় ছুটি দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার
৬ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি তদন্ত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১১ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে বের করে স্টার টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলা করেছেন সরকারদলীয় নেতা-কর্মীরা। আজ বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
১৪ মিনিট আগে