
বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিলেও বিএনপি সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ জুলাই) রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শহীদ বিজয় চত্বরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার গঠন করার পর সিদ্ধান্ত নিয়েছে—তারা সংস্কার করবে না। জুলাইয়ে যারা রাজপথে নেমেছিল, তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দেবে। ৭০ শতাংশ মানুষের রায়ের বিপক্ষে গিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না।’
তিনি আরও বলেন, ‘এনসিপি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের রাজনীতি চালিয়ে যাবে।’ এ সময় স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং আর্থিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এর আগে, রায়পুর বাজারে এনসিপি আয়োজিত পথসভায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ। সেখান থেকে ‘জুলাই পদযাত্রা’ শহীদ বিজয় চত্বরে এসে শেষ হয়।
জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রায়পুর পৌরসভার মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, জেলার নেতা আরমান হোসেন, সাদ্দাম হোসেন সুজা উদ্দিন, আরিফ হোসেন প্রমুখ। এ ছাড়া পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জামালপুরের ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে ছাত্রদলের এক নেতাকে মারধরের অভিযোগও উঠেছে
২৮ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যেও অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ করেছেন গ্রাহকেরা। অনেক গ্রাহকের দাবি, আগের মাসের তুলনায় জুন মাসে তাদের বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণ এসেছে। এতে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
৩২ মিনিট আগে
যশোরের মনিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের মালিকানাধীন জমি দখল করে পৌরসভার গ্যারেজ নির্মাণের অভিযোগ উঠেছে। কৃষি দপ্তরের দাবি, কোনো ধরনের অনুমতি বা পরামর্শ ছাড়াই প্রায় এক মাস আগে গ্যারেজ নির্মাণকাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। আপত্তি জানানো হলে কিছুদিন কাজ বন্ধ থাকলেও পুনরায়...
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে একটি জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’। ৪২ ফুট দৈর্ঘ্যের পুলটি পুনর্নির্মাণের মাধ্যমে সংগঠনটি তাদের ৭২তম জনকল্যাণমূলক কার্যক্রম সম্পন্ন করেছে।
১ ঘণ্টা আগে