
মেহেরপুরের গাংনীতে লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যেও অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ করেছেন গ্রাহকেরা। অনেক গ্রাহকের দাবি, আগের মাসের তুলনায় জুন মাসে তাদের বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণ এসেছে। এতে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
গ্রাহকদের অভিযোগ, একদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে, অন্যদিকে বেশি পরিমাণ বিদ্যুৎ বিল পরিশোধের চাপ তৈরি হয়েছে। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মাইকিং করা হলেও লোডশেডিংয়ের কারণ জানিয়ে কোনো প্রচার করা হয় না বলেও অভিযোগ করেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, জুন মাসে যে পরিমাণ বিদ্যুৎ বিল এসেছে, তা তাঁদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। এত লোডশেডিংয়ের পরও কীভাবে এত বেশি বিল আসছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, বিদ্যুৎ বিভাগের লোকজন কীভাবে মিটারের ইউনিট হিসাব করেছেন, তা তাঁরা জানেন না। সময়মতো বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় বাধ্য হয়েই বিল পরিশোধ করতে হচ্ছে।
গ্রাহক তানিম আহমেদ বলেন, ‘মে মাসে আমার বিদ্যুৎ বিল ছিল ৮০০ টাকা। জুন মাসে এসেছে প্রায় ১ হাজার ৫০০ টাকা। এত বেশি বিল কেন এসেছে বুঝতে পারছি না। মিটার থেকে ইউনিট কখন কীভাবে নেওয়া হয়েছে, সেটিও জানি না। গ্রামের অনেক গ্রাহক একই অভিযোগ করছেন।’
সুজন আহমেদ নামে আরেক গ্রাহক বলেন, ‘মে মাসে আমাদের বিল ছিল প্রায় ৮০০ টাকা। জুন মাসে এসেছে ১ হাজার ৪০০ টাকা। অনেকেরই আগের তুলনায় দ্বিগুণ বিল এসেছে।’
আরেক গ্রাহক হাসানুজ্জামান বলেন, ‘গত মাসে আমার বিল ছিল চার হাজার টাকা। এবার এসেছে সাড়ে পাঁচ হাজার টাকা। অথচ এই মাসে প্রচণ্ড লোডশেডিং ছিল। এত বেশি বিল কীভাবে হলো, তা বুঝতে পারছি না।’
তবে গ্রাহকদের অভিযোগের বিষয়ে বামন্দী পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ও অ্যান্ড এম) মো. সৌমিক নাসের বলেন, ‘জুন মাসে বিদ্যুৎ বিল বেশি আসেনি। মূলত মে মাসের বিল জুনে দেওয়া হয়েছে, এ কারণে অনেক গ্রাহক বিভ্রান্ত হয়েছেন। কারও বিল নিয়ে সমস্যা থাকলে অফিসে যোগাযোগ করলে তা যাচাই করে সমাধান করে দেওয়া হবে।’

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) সূত্রে জানা গেছে, ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১৯ মে সকাল থেকে খনির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রয়োজনীয় বিস্ফোরক আমদানির পর এক মাস ২২ দিন পর পুনরায় উৎপাদন শুরু হলো।
১ মিনিট আগে
সম্প্রতি ফেসবুকে উপজেলার গঙ্গারামপুর, শতখালী ও তালখড়ি এলাকার ৩২ জন শিক্ষার্থীর একটি তালিকা ছড়িয়ে পড়ে। তালিকায় কোনো মুসলিম শিক্ষার্থী না থাকায় এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম থাকায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।
৩ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে ছাত্রদলের এক নেতাকে মারধরের অভিযোগও উঠেছে
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের মালিকানাধীন জমি দখল করে পৌরসভার গ্যারেজ নির্মাণের অভিযোগ উঠেছে। কৃষি দপ্তরের দাবি, কোনো ধরনের অনুমতি বা পরামর্শ ছাড়াই প্রায় এক মাস আগে গ্যারেজ নির্মাণকাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। আপত্তি জানানো হলে কিছুদিন কাজ বন্ধ থাকলেও পুনরায়...
১ ঘণ্টা আগে