
চট্টগ্রামের হালিশহরে এক বাসায় বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধের ঘটনায় সামির আহমেদ সুমন (৪০) নামের একজন মারা গেছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সামির আহমেদ সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, সামিরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এর আগে আজ সকাল সাড়ে ৭টার দিকে মারা যায় শাওন (১৬)। গতকাল সোমবার মারা যান শাওনের মা নুরজাহান আক্তার রানী (৪০)। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
বর্তমানে মো. সাখাওয়াত হোসেন ১০০ শতাংশ, মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা ৩৮ শতাংশ, আশুরা আক্তার পাখি ১০০ শতাংশ, আয়েশা ৪৫ শতাংশ, ফারহান আহমেদ আনাস ৩০ শতাংশ ও শিপন ৮০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
এর আগে গতকাল ভোরে হালিশহরের ওই বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয় মো. সাখাওয়াত হোসেন (৪৬), তাঁর স্ত্রী নুরজাহান আক্তার রানী (৪০), ছেলে শাওন (১৬) ও মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০) এবং সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন (৪০), তাঁর স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫), মেয়ে আয়েশা (৪) ও ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)। সন্ধ্যার দিকে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন স্বজনেরা।
দগ্ধ সাখাওয়াতের চাচাতো ভাই মো. মিলন জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বাগমারা গ্রামে। সাখাওয়াত হোসেন হালিশহরে মোটর পার্টসের ব্যবসা করেন। পর্তুগালপ্রবাসী ভাই সুমন চলতি মাসের ৪ তারিখে দেশে আসেন। ১৮ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সুমন পরিবার নিয়ে চট্টগ্রামে সাখাওয়াতের বাসায় আসেন। আরেক ছোট ভাই শিপন হালিশহরেরই বাসিন্দা।
মিলন আরও জানান, ভোরে তাঁরা সেহরি খাওয়ার কিছুক্ষণ পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস থেকে জানা গেছে, জমা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে।
আরও পড়ুন:

বাগেরহাটের শরণখোলা রেঞ্জের পূর্ব সুন্দরবনে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। কটকা অভয়ারণ্য পর্যটনকেন্দ্রে টেলিটকের দুটি জেনারেটর বিকল হয়ে যাওয়ায় টানা চার দিন ধরে কটকা, দুবলার আলোরকোল ও অফিসকিল্লায় থাকা টাওয়ারগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে...
৬ মিনিট আগে
সাটুরিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম ওয়ালিউর রহমান বলেন, ‘দুই মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে সাটুরিয়া সাবস্টেশনের মাত্র ২০ শতাংশ গ্রাহককে ঘুরিয়ে-ফিরিয়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। বাকি প্রায় ৮০ শতাংশ গ্রাহককে এ সময়ে বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না।’
৯ মিনিট আগে
মাগুরায় পূর্বশত্রুতার জেরে মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নাইটগার্ড মোমিন মিয়াকে (৪৫) হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা এবং তাঁর স্ত্রী ও মেয়ের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
২৬ মিনিট আগে
জামালপুরে বাস ভাঙচুর ও চালকদের মারধরের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা...
১ ঘণ্টা আগে