
বাগেরহাটের শরণখোলা রেঞ্জের পূর্ব সুন্দরবনে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। কটকা অভয়ারণ্য পর্যটনকেন্দ্রে টেলিটকের দুটি জেনারেটর বিকল হয়ে যাওয়ায় টানা চার দিন ধরে কটকা, দুবলার আলোরকোল ও অফিসকিল্লায় থাকা টাওয়ারগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে।
ফলে এসব এলাকায় টেলিটকের মোবাইল সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সুন্দরবনে ঘুরতে আসা পর্যটক, সাগর ও বনে মাছ ধরা জেলে এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসান ইমরান জানান, সোমবার (৩১ আগস্ট) কটকায় স্থাপিত টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর হঠাৎ বিকল হয়ে যায়। এরপর কটকা টাওয়ারের আওতাধীন দুবলার আলোরকোল ও অফিসকিল্লার টাওয়ার দুটিও অচল হয়ে পড়ে।
তিনি বলেন, দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে পর্যটন কার্যক্রম শুরুর পর এমন সময়ে মোবাইল যোগাযোগ বন্ধ থাকায় পর্যটকেরা সমস্যায় পড়েছেন। একই সঙ্গে সুন্দরবন ও সাগরে থাকা জেলেদের সঙ্গে যোগাযোগ এবং বন বিভাগের অভ্যন্তরীণ যোগাযোগও ব্যাহত হচ্ছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘তিন-চার দিন ধরে টেলিটকের নেটওয়ার্ক না থাকায় পর্যটক ও জেলেদের দুর্ভোগ বেড়েছে। বন বিভাগের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
তিনি অভিযোগ করেন, কিছুদিন পরপরই সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্কে এ ধরনের বিপর্যয় দেখা দেয়।
টেলিটকের খুলনা বিভাগীয় ইনচার্জ মো. নূর আলম কটকার দুটি জেনারেটর একসঙ্গে বিকল হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি ভিত্তিতে জেনারেটর মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে ওই এলাকাগুলোতে টেলিযোগাযোগব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশা করছেন তাঁরা।

বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘শুধু দলীয় কর্মী দেখে অপরাধীদের আশ্রয় দেওয়া শুরু করলে বিএনপি একদিন অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।’
২ মিনিট আগে
নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তাঁর স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের জার্সিতে থাকা প্রায় ৫৩ লাখ পাউন্ড অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহা
১২ মিনিট আগে
দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে কাজ করার পর দেশে ফেরার জন্য জেদ্দার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল করিম ও তাঁর ছেলে। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল করিম। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর ছেলে। তাঁদের সঙ্গে থাকা খালিদ, আমিন মিয়া ও
২৪ মিনিট আগে
নড়াইলের লোহাগড়ায় ‘চোর বলা’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মোল্যা ও মুন্সী বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
২৮ মিনিট আগে