রাজধানীর জুরাইনের বউবাজার এলাকায় বিদ্যুতায়িত হয়ে হৃদয় হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আজগর আলী জানান, নিহতের বাসা জুরাইনের বউবাজার বাগিচা ১ নম্বর গেট এলাকায়। হৃদয় দিনমজুরের কাজ করতেন। রাত সাড়ে ১১টার দিকে বাসার সামনে গলিতে যান হৃদয়। সেখানে বৃষ্টির পানি জমে ছিল। একপর্যায়ে পানিতে ভিজে থাকা বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়েন হৃদয়। দেখতে পেয়ে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
আজগর আলী জানান, ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানিতে বিদ্যুতের খুঁটি বিদ্যুতায়িত ছিল। সেখানে হাত দেওয়ার কারণে বিদ্যুতায়িত হয়।
নিহত হৃদয়ের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর চড়ভাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম আমানউল্লাহ জমাদ্দার। জুরাইনে ভাড়া বাসায় থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

৫ এপ্রিল বগুড়া শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় একটি গোরস্থানের গাছ থেকে আতা ফল পেড়ে খাওয়াকে কেন্দ্র করে রবিন হোসেনের সঙ্গে কয়েকজন যুবকের বাগ্বিতণ্ডা হয়। পরে রাতে মীমাংসার কথা বলে তাঁকে ডেকে নিয়ে চায়নিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
৩৬ মিনিট আগে
রাজধানীর কলাবাগানের গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
১ ঘণ্টা আগে
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিন-চারজনের ডাকাত দল বাড়িতে হামলা চালায়। তারা হুমকি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ওই সময় আছমা আক্তার ডাকাতদের বাধা দিতে গেলে তাঁর গলায় গামছা পেঁচিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে ডাকাতেরা লুটপাট শেষে পালিয়ে যায়।
১ ঘণ্টা আগে
ইউপিডিএফ (মূল) দলের ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে বুধবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন পরিচালনা করে।
১ ঘণ্টা আগে