
মাগুরায় সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে ডিএপি সার কিনে চড়া মূল্যে বিক্রির প্রস্তুতির সময় ৮০ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার আলমখালী বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে এসব সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, আলমখালী বাজারের মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিম চট্টগ্রামের আফজাল এন্টারপ্রাইজ থেকে প্রতি বস্তা ডিএপি সার ২ হাজার ১০০ টাকা দরে কিনে আনেন। অথচ সরকার নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা।
কৃষি কর্মকর্তারা জানান, সরকার নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে সার কিনে তা আরও বেশি দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয় এবং সাব-ডিলার আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে সার সংকটের সময়ে সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে সার কেনার ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, বেশি দামে সার কেনাবেচা ও মজুতের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হলে তাদের উৎপাদন খরচ আরও বেড়ে যেতে পারে।
কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিক্রয়ব্যবস্থায় নজরদারি বাড়ানোর পাশাপাশি সরকারি নির্ধারিত মূল্যের বাইরে সার কেনাবেচা ও মজুতের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চট্টগ্রামের আফজাল এন্টারপ্রাইজ থেকে ২ হাজার ১০০ টাকা দরে ডিএপি সার আনা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৮০ বস্তা সার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মেহেরুনন্নাহার বলেন, জব্দ করা সার কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প-৮ ইস্টে দুই সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে এক মা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তাদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
২৬ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে প্রয়োজনীয় বৃষ্টির অভাবে আমন ধানের খেতের মাটিতে ফাটল দেখা দিয়েছে। টানা দাবদাহ ও দীর্ঘদিনের অনাবৃষ্টির কারণে উপজেলার বহু এলাকার ধানগাছ শুকিয়ে লালচে হওয়ার উপক্রম হয়েছে। উপযুক্ত সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হলে চলতি মৌসুমে আমনের কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে দুশ্চিন্তা ও শঙ্কায় দিন
৩২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় বাক্প্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
৩৬ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সরকারি নির্দেশনা না মানার অভিযোগে কাজী শামসুন্নেচ্ছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণ দাবিতে বিক্ষোভ হয়েছে। প্রধান শিক্ষক দাবি করেছেন, মসজিদে তবারক বিতরণের জন্য তিনি এক হাজার টাকা দিয়েছেন।
৩৮ মিনিট আগে