Ajker Patrika

মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ আটক ২ নারী, জব্দ প্রাইভেট কার-মোটরসাইকেল

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৬: ৩৬
মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ আটক ২ নারী, জব্দ প্রাইভেট কার-মোটরসাইকেল
মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ দুই নারী মাদক কারবারি আটক। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি ও স্টিলের লকার উদ্ধার করা হয়েছে। এ সময় দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৪টার দিকে মাগুরা সদর থানার কুকনা এশিয়া মহিলা কলেজপাড়ায় এ অভিযান চালানো হয়। এ সময় ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী সম্পা দাস (৩২) ও তাঁর মা পূর্ণিমা রানী বিশ্বাসকে (৫৫) আটক করা হয়। তবে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপস্থিতি টের পেয়ে প্রধান অভিযুক্ত দীপ্ত কুমার বিশ্বাস (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে দীপ্ত কুমারের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে একটি স্টিলের লকার থেকে ৪ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আটকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২৮৯৯৪), একটি মোটরসাইকেল এবং একটি ওয়াকিটকি জব্দ করা হয়।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, আসামিরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবারি পরিচালনা করে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত