Ajker Patrika

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
নিহত মো. শাকের হোসেন। ছবি: সংগৃহীত

মাগুরায় বাস কাউন্টারের ভেতরে ঢুকে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেনকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে এ ঘটনা ঘটে। নিহত শাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের মো. কুতুবউদ্দিনের ছেলে। তিনি রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বুধবার ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাস টার্মিনালে আসেন। তাঁদের একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। অন্যজন কাউন্টারের ভেতরে ঢুকে শাকের হোসেনকে লক্ষ্য করে গুলি চালান। এরপর দুজনই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

গুলির শব্দে কাউন্টারের ভেতরে লুটিয়ে পড়েন শাকের। প্রথমে উপস্থিত লোকজন তাঁকে স্ট্রোক করেছেন বলে ধারণা করেন। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. মাইনুল হাসান জানান, প্রথমে স্ট্রোকের সন্দেহ হলেও পরীক্ষা করে শাকের হোসেনের মাথার পেছনে গুলির ক্ষত পাওয়া যায়। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিশেষজ্ঞ দল হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত