
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ট্রাকচালক বিপুল মিয়া বুধবার রাতে বগুড়া সদর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন।
এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যে রিয়াদের বাবা বিপুল মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ঘটনার তদন্ত দাবি করেন। একই সঙ্গে তিনি আহত শিক্ষকের সমালোচনা করেন। তাঁর বক্তব্য ছড়িয়ে পড়ার পর নতুন করে সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে স্কুল ছুটির পর শরীরচর্চার শিক্ষক আবু রায়হান ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল রিয়াদ ইসলাম কিরন। সে শিক্ষককে মোটরসাইকেল থামাতে বলে। শিক্ষক মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে রিয়াদ হাতে থাকা গাছের ডাল দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
এ ঘটনার পরদিন স্কুল কর্তৃপক্ষ রিয়াদকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে। পরে শিক্ষককে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তাঁরা ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, পরিবারের সদস্যদের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভুক্তভোগী শিক্ষক তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২৪ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
৪১ মিনিট আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে