
রংপুরের মিঠাপুকুরে আক্তারুজ্জামান সুমন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে থানা-পুলিশ উপজেলার বালুয়া সড়কের বিনোদপুর এলাকার একটি কালভার্ট সংলগ্ন জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করে হয়। মৃত লাল মিয়ার ছেলে আক্তারুজ্জামান সুমন মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ সুত্রে জানা যায়, আক্তারুজ্জামান সুমন গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান। আজ বুধবার সকালে শঠিবাড়ি–বালুয়া সড়কের বিনোদপুর এলাকার একটি জলাশয়ে তাঁর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে থানা-পুলিশ আক্তারুজ্জামান সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, নিহত সুমনের দেহে আঘাতের চিহ্ন না ছিল না। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে। মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নগরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে আটক করা হয়। পরে থানায় তাঁর সঙ্গে দেখা করতে গেলে জাতীয় পার্টির আরও চার নেতাকে আটক করা হয়।
৬ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় ধর্মীয় অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুলিয়া এলাকায় প্রথম দফায় মারধরের শিকার হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আবারও হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন তা
১৪ মিনিট আগে
প্রাথমিক অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়েছিল। ২০২২ সালের ২৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষীদের মধ্যে ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে ইশতিয়াক মাহমুদ নামে একজনের কথা উল্লেখ করেন...
২১ মিনিট আগে
সাভারের হেমায়েতপুরে মাদানি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই মার্কেটে আগুন
২৪ মিনিট আগে