
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) নামে নির্বাচন অফিসের এক কর্মীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর এবং প্রায় এক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।
আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা।
৫৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধীন গুটিবাড়ী বিওপির একটি টহলদল মোংলামবস্তি চা-বাগান এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সীমান্ত পিলার ১৯৩৯/এমের কাছে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, সুশান্ত চন্দ্র বিশ্বাস ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে কর্মরত। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে বিজিবি জানতে পারে, সুশান্ত চন্দ্র বিশ্বাস প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছিল।
জিজ্ঞাসাবাদে সুশান্ত চন্দ্র বিশ্বাস বিজিবিকে জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
আটকের সময় তাঁর কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, নিজের নামে দুটি জাতীয় পরিচয়পত্র, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল, নগদ ১২ হাজার ১৮৫ টাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
১ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
১ ঘণ্টা আগে