
রাজধানীর গুলশানে গত ১১ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে। মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশানের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
এ ঘটনার পর ১৬ সেপ্টেম্বর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন:

চাঁদপুরের কচুয়া উপজেলার গাজীর বাজারে আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
২ মিনিট আগে
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে শেরে বাংলা নগর থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ২৩ জনের মধ্য থেকে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ১৬১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন...
৫ মিনিট আগে
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব করা হয়েছে জাতীয় পার্টির সাবেক নেতা মো. মোতালেব মোল্লাকে। ১৬ সেপ্টেম্বর মোকামতলা উপজেলার আটটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল ইসলামকে এবং সদস্যসচিব করা হয়েছে মো. মো
১০ মিনিট আগে