
হবিগঞ্জে প্রায় ১ কোটি ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কসমেটিকস, মদ ও গাঁজা। আজ শনিবার বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি দল জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সীমান্ত থেকে আড়াই কিলোমিটার দূরে সুরমা চা-বাগান এলাকায় টহল পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ড্রাম ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তল্লাশি করা হয়। পরে ট্রাকে বহন করা বালুর নিচে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি এবং বিভিন্ন প্রকারের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধিমোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নেত্রকোনার বারহাট্টা উপজেলা শহরে একটি ওষুধের দোকানের সিসি ক্যামেরা অচল করে ২৫ লাখ টাকার ওষুধ নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় আজ শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৩ মিনিট আগে
পদ্মা নদীর পানি বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের রাস্তাঘাট ও নিম্নাঞ্চল ডুবে গেছে। এতে মানুষের যাতায়াত এবং গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল পারাপারে চরবাসীর প্রধান ভরসা হয়ে উঠেছে ডিঙি নৌকা। বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার চাহিদা।
৭ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা এবং তাঁর বন্ধু সাদ্দামকে গুলি ও কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক প্রবাসীর স্ত্রীকে গোসলের সময় বাথরুমে ঢুকে দলবদ্ধ ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ এবং সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ
১৪ মিনিট আগে