Ajker Patrika

ওমানে ১৫ দিন ধরে নিখোঁজ এক বাংলাদেশি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৯: ৫৯
ওমানে ১৫ দিন ধরে নিখোঁজ এক বাংলাদেশি
খলিলুর রহমান রিফাত। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালীশীরী গ্রামের বাসিন্দা খলিলুর রহমান রিফাত ১৫ দিন ধরে ওমানে নিখোঁজ রয়েছেন। তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের সব ধরনের যোগাযোগ বন্ধ থাকায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।

রিফাত ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি প্রায় ছয় বছর ধরে ওমানে প্রবাসী হিসেবে বসবাস করছেন। তবে গত ১৫ দিন ধরে হঠাৎ করেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপসহ যোগাযোগের সব মাধ্যম বন্ধ রয়েছে।

রিফাতের বাবা আজিজুল হক জানান, ছেলের খোঁজ পেতে তিনি বাংলাদেশ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং ওমানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত