
অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটের তেলিখালী এলাকার ধোপাঝুড়ি সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ১০ জনকে হস্তান্তর করা হয়।
আরও বাংলাদেশিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
এ ঘটনায় ভারতে অনুপ্রবেশের অভিযোগে ওই ২০ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে বিজিবি। পরে হালুয়াঘাট ও নালিতাবাড়ী থানা-পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
বিজিবি-৩৯ ব্যাটালিয়নের পক্ষে হালুয়াঘাটের তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান পাসপোর্ট আইনে হালুয়াঘাট থানায় মামলা করেন।
ফেরত আসা ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মো. মুক্তার হোসেন, মো. শাহজামাল হক, মো. আনিছুর রহমান, মো. কামাল হোসেন, সিপেন, মো. ইব্রাহিম আলী, মো. নওশাদ আলী, মো. আকবর আলী, মো. জহিরুল ইসলাম, মো. শাকিম উদ্দিন, মো. সোবান আলী, মো. আব্দুল মারুফ রহমান, মো. আজিজুল ইসলাম, মো. আব্দুল আলিম, মো. আলামিন, মধু মুরারী, মো. আনিকুল ইসলাম, মো. তাজেল আলী, মো. মেসবাহুল ও মো. আব্দুল হাকিম।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফেরদৌস আলম এবং নালিতাবাড়ী থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, পাসপোর্ট আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫০ শতকের একটি জলাশয় ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। এরই মধ্যে মাটি ফেলে জলাশয়ের অর্ধেকের বেশি অংশ ভরাট করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাহমুদ আলী নামের এক ব্যক্তি মাছ চাষের জন্য ইজারা নিয়ে ওই জমি প্লট আকারে বিক্রি করছেন।
২ ঘণ্টা আগে
ওমানে গাড়ির ভেতরে মারা যাওয়া চার সন্তানের করুণ পরিণতি সম্পর্কে এখনো জানেন না তাঁদের মা খাদিজা বেগম। বয়সের ভার ও রোগে এমনিতেই বেশ কাবু তিনি। স্বামীহীন সংসারের ঘানি টানতে টানতে ক্লান্তও। মারা যাওয়া চার ছেলেসহ পাঁচ ছেলেকে ছোট রেখেই মারা যান তাঁদের বাবা জামাল উদ্দিন।
২ ঘণ্টা আগে
প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
২ ঘণ্টা আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
২ ঘণ্টা আগে