
টানা দুই দিনের ভারী বর্ষণে বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদী, রেমাক্রী খালসহ ছোট-বড় অধিকাংশ পাহাড়ি ঝিরি-ঝরনায় আকস্মিক পানি বেড়েছে। নদী ও পাহাড়ি ছড়াগুলোর প্রবল স্রোতের কারণে উপজেলার দুর্গম এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী জানায়, গতকাল রোববার থেকে থানচি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে সাঙ্গু নদীসহ বিভিন্ন পাহাড়ি খাল ও ছড়ায় পানির প্রবাহ দ্রুত বেড়েছে। নদী উত্তাল হয়ে ওঠায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রুঅং মারমা জানান, তিন্দুর পর্যটন এলাকা ‘বড় পাথরে’ পর্যটকবাহী একটি নৌকা তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। তবে মাঝি আগেই পর্যটকদের নদীর তীরে নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, রেমাক্রী এলাকায় এখন ২০ থেকে ৩০ জন পর্যটক রয়েছেন। পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের কারণে নদীর পানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের ফিরে আসা সম্ভব হচ্ছে না।
থানচি পর্যটক গাইড কল্যাণ সমিতির সভাপতি জওয়াইপ্রু মারমা বলেন, রেমাক্রী খালের পানি হঠাৎ বেড়ে যাওয়ায় নাফাখুম এলাকায় ৫০ জনের মতো পর্যটক অবস্থান করছেন। আবহাওয়া ও নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা থানচিতে ফিরে আসবেন।
পর্যটক আটকে পড়ার বিষয়ে উপজেলা প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এখনো কোনো আনুষ্ঠানিক বা লিখিত তথ্য পৌঁছায়নি বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।
ইউএনও বলেন, অতিবৃষ্টির কারণে সাঙ্গু নদী ও ছোট ছোট পাহাড়ি খালের পানি দ্রুত বেড়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আপাতত তিন্দু, রেমাক্রী ও নাফাখুমে ভ্রমণের বিষয়ে মৌখিক সতর্কতা জারি করা হয়েছে।
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটক, গাইড ও নৌযানচালকদের ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ এবং নৌকা চলাচল থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সোমবার রায় ঘোষণা করেন বিচারক শায়েলা শারমিন। ট্রাইব্যুনাল গঠনের পর এটি প্রথম রায়; ঘটনার ১১ মাস ১৪ দিনের মাথায় মামলার নিষ্পত্তি হয়।
২৪ মিনিট আগে
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গত ২৮ জুন উপজেলার রূপবাটি ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সে সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় আপন চার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মাকে শ্লীলতাহানির ঘটনায় প্রতিশোধপরায়ণ হয়ে রুবেলকে গলা কেটে হত্যা করা হয়েছে...
৩১ মিনিট আগে