
পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাসিনা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা খাতুন ঈশ্বরদী উপজেলার দিকমারী দেওয়ানপাড়া এলাকার মোস্তফা মোল্লার স্ত্রী।
আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের আকাজ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ ও মিনহাজ উদ্দিন এবং মৃত মকছেদ মোল্লার ছেলে মোস্তফা মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে হাসিনা খাতুনসহ কয়েকজন একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে চাটমোহরের দিকে যাচ্ছিলেন। পথে মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অটোরিকশাটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হাসিনা খাতুন নিহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, নিহত নারীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের পাবনায় পাঠানো হয়েছে।

যৌনকর্ম, মানবপাচার ও যৌন শোষণের মধ্যে পার্থক্য স্পষ্ট করা প্রয়োজন। যৌনকর্ম মানেই পাচার নয়। যৌনকর্মীদের মানবাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। বুধবার (১৪ অক্টোবর) নারীপক্ষ আয়োজিত ‘যৌনকর্মকে অপরাধমুক্তকরণ ও সংবেদনশীল...
৫ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
৫ মিনিট আগে
খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তের নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে।
২৬ মিনিট আগে