
পলাতক স্বৈরাচার ভারতে আশ্রয় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। কারও কারও সরকার বলছে, তাতে তাদের কোনো সহযোগিতা নেই। স্বৈরাচারী কায়দায় যে-ই আসার চেষ্টা করবে বা উসকানি দেবে, তাকে প্রতিহত করা সাধারণ মানুষের দায়িত্ব। এই ধরনের উসকানিমূলক কার্যক্রম যদি কেউ করে, সেটিকে প্রতিহত করার জন্য সরকার ও জনগণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
আজ রোববার বেলা ৩টায় হিলি স্থলবন্দরের প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে ফোর লেন সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন মন্ত্রী জাহিদ হোসেন।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, বন্দর এলাকার বাণিজ্য প্রসারে সরকার নানা উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা রাস্তার কাজ শেষ হলে বন্দরের আমদানি-বাণিজ্য বাড়বে। হিলি রেলওয়ে স্টেশনের কার্যক্রম আরও বাড়ানো হবে, যাতে এখান থেকে মালামাল ওঠানামা থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে করা যায়। সবকিছু জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই করা হবে।
এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপথের প্রধান নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে হিলি স্থলবন্দরের সোয়া দুই কিলোমিটার ফোর লেন সড়কের কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বর্তমান সরকারের আমলে জটিলতা কাটিয়ে আজ থেকে কাজ শুরু হয়।

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতরা সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ এবং ঝালকাঠির বাসিন্দা।
১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে আন্দোলন করেছে বিএনপি, ছাত্রদল ও যুবদল। আন্দোলনের সময় উপজেলা পরিষদ চত্বরে কয়েকটি সরকারি দপ্তর ও প্রধান ফটকে তালা ঝোলানোর অভিযোগ উঠেছে।
৮ মিনিট আগে
আরেফিনের ফুফু মোসলেমা বেগম বলেন, আরেফিনের সঙ্গে তাঁর স্বামীর কোনো কলহ ছিল না। তাঁদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি। গতরাতে তাদের বিবাহবার্ষিকী ছিল। এদিকে তাদের তিন মাসের বাচ্চাও অসুস্থ ছিল।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুনির উদ্দিনের পরিবারের পাঁচ সদস্যের নামে সরকারি সামাজিক নিরাপত্তা ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে বিবাহিত বোনের নামে বিধবা ভাতা এবং সুস্থ ছেলে ও ভাতিজার নামে প্রতিবন্ধী ভাতা নেওয়ার অভিযোগ রয়েছে...
২৫ মিনিট আগে