Ajker Patrika

সিলেটে এবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

সিলেট প্রতিনিধি
সিলেটে এবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস ও ট্রাক। ছবি: আজকের পত্রিকা

সিলেট-ঢাকা মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতরা হলেন-সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার কুশিওড়া এলাকার আজিজুর রহমানের স্ত্রী সালমা আক্তার (৪০), শেরপুর সদর থানার নবীনগর গ্রামের আফসার আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), একই জেলার পাইকুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে মারুফ (১৮) ও ভাইরাঙ্গা এলাকার আব্দুল্লাহ ছেলে সুমন (২১), ময়মনসিংহের তারাকান্দা থানার গুয়াতলা এলাকার হাফিজুর রহমানের ছেলে হোসাইন (২১) এবং ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা রমজান (২৪)।

জানা গেছে, আজ সকালে দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁওস্থ কুশিয়ারা পেট্রল পাম্পের সামনে সিলেটগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত ৬ জন আহত হন। আহতরা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি মো. আশরাফুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরাও সেখানে চিকিৎসাধীন। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি, পরিচয় পেতে চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত