
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পাচারের সময় ফেনসিডিল উদ্ধারের ঘটনার মামলায় চালকসহ দুই আসামিকে যাবজ্জীবন সাজা এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আসামিদের আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত প্রায় ১০ বছর আগের ঘটনাটির মামলায় এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নোয়াখালী সদর মডেল থানার চরষোলকিয়া গ্রামের মো. নাছির উদ্দিন (৩৫) ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার উত্তর শাকতলী গ্রামের বাসিন্দা মো. হারুন (৪০)। এদের মধ্যে নাছির ঘটনার সময় একজন কাভার্ডভ্যান চালক হিসেবে ছিলেন।
আদালতের এপিপি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ২০১৬ সালে আকবরশাহ থানার এই মামলাটিতে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (খ) ধারার অপরাধে দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। এর আগে এই মামলায় মোট ২৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
আদালতের বেঞ্চ সহকারী এম কাউসার জানান, রায়ের সময় হাজতি দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে পরে সাজা পরোয়ানামূলে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
২০১৬ সালে ১৩ আগস্ট চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার সিটি গেটে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে চালকের আসনের পেছন থেকে ১ হাজার পিস ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও কাভার্ডভ্যান চালক নাছির উদ্দিন ও হারুনকে গ্রেপ্তার করে ডিবি।
এই ঘটনায় নগর গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৭ সালে ২৮ ফেব্রুয়ারি আদালত দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেউলী, যশোবন্তপুর ও কালিশংকরপুর হতে ঝামা যাওয়ার একমাত্র জনগুরুত্বপূর্ণ সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কয়েকদিনের টানা বর্ষণ ও প্রবল স্রোতে ইতিমধ্যে সড়কের একটি বড় অংশ ধসে নদীগর্ভে চলে গেছে। এতে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে এবং চরম দুর
১০ মিনিট আগে
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় ঝুমুর তাঁর দূরসম্পর্কের দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে বাইরে বের হয়েছিলেন। এ সময় রেজাউল করিম তাঁদের অনুসরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে ঝুমুর বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাসার ফটক দিয়ে প্রবেশের সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে জখম করেন রেজাউল...
১৯ মিনিট আগে
২ জুলাই এনজিও থেকে ঋণ উত্তোলনের কথা বলে বাড়ি থেকে বের হন রিজাউলের স্ত্রী পিয়া খাতুন। একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ উত্তোলনও করেন তিনি। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরে সন্ধান না পেয়ে ৪ জুলাই মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী পরিবার। স্ত্রীর সন্ধান না পেয়ে ক্ষোভ আর হতাশায় দুই বছর
২৭ মিনিট আগে
চট্টগ্রামের চকবাজারে চাঁদার দাবিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ অর্থসহ মালামাল লুটের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দুপুরে চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় ওই হামলার ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নগর পুলিশ ও র্যাবের পৃথক সাঁড়াশ
৩৯ মিনিট আগে