
খুলনার দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত ‘খবির বাহিনীর’ প্রধান খবির মোল্লাকে (৪৭) অস্ত্র, গুলি ও একটি চায়নিজ কুড়ালসহ আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে খবির মোল্লাকে আটক করা হয়। তিনি খুলনা জেলার দিঘলিয়া থানাধীন জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে।
র্যাব জানায়, অভিযানের সময় ধৃত আসামির কোছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খবির মোল্লা একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার একাধিক থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতি মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামির বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধার করা আলামতসহ তাকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী পরিবেষ্টিত এলাকাকে নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের গেজেটে দুই বন্দরের সীমানা নির্ধারণ করা হয়েছে। সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বিআইডব্লিউটিএকে।
১৬ মিনিট আগে
খুলনা জেলা কারাগার-২ (পুরাতন) থেকে দেয়াল টপকে পালানো ইমন মাঝিকে (৩০) তিন ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান। পরে রাত পৌনে ৮টার দিকে তাঁকে নগরীর লবণচরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে
বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসে তালা ঝুলিয়ে দিয়ে ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে রেখেছিলেন কয়েক ছাত্র। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে তাঁদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
নেত্রকোনায় ধার করা টাকা ফেরত না দেওয়ায় কিশোর জাকির হোসেনকে হত্যার দায়ে মো. জনীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে