
বেতন বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে আজ সোমবার থেকে রংপুরের মিঠাপুকুরসহ সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। কর্মসূচি ঘোষণার আগে মিঠাপুকুর উপজেলা ডাকঘরের সামনে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেন তাঁরা।
আন্দোলনরত কর্মচারীরা জানান, সারা দেশে ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে প্রায় ২৩ হাজার কর্মচারী যৎসামান্য বেতনে কর্মরত রয়েছেন। তবে তাঁদের বিভাগীয় কর্মচারীর মর্যাদা দেওয়া হয় না।
এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে একযোগে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের পক্ষে মামুন অর রশীদ বলেন, `আজ সোমবার থেকে সারা দেশে একযোগে কর্মবিরতি পালন শুরু করেছি।'
স্থানীয় শাখা পোস্টমাস্টার তাজিমুল ইসলাম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি অব্যাহত রাখবেন।

বাগেরহাটের মোল্লাহাটে শিশুদের খেলা নিয়ে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (৬ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের গোলারচক গ্রামে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগে
মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তাঁর স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ বাড়ির কলাপসিবল গেট ও একাধিক দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা আলমারি
৩ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগরে স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে জায়েদা বেগমের অর্ধগলিত মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ২০ দিন ধরে তিনি বিদেশে গেছেন বলে প্রচার করা হয়। এ ঘটনায় স্বামী আলমগীর হুসেনকে গ্রেপ্তার এবং আরও ৩ জনকে আটক করা হয়েছে।
৬ মিনিট আগে
খুলনায় একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে ওই মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া এলাকার হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে