
খুলনায় একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে ওই মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া এলাকার হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরিবারের অভিযোগ, দিনমজুর বাবা ছেলে মিরাজুল ইসলামকে হাফেজ বানানোর উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি করেছিলেন। কিন্তু মাদ্রাসার মুহতামিম শিশুটিকে দিয়ে ব্যক্তিগত কাজ করানো, গরু-ছাগল চরানোসহ বিভিন্ন কাজে বাধ্য করতেন। এতে আপত্তি জানালে তাকে মারধর ও বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হতো।
শিশুটির মা রত্না বেগম জানান, তাঁর ছেলে প্রায়ই মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে আসত। গতকাল বিকেলে ছেলেকে আনতে গিয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মাদ্রাসার এক কক্ষের ভেতর তার পায়ে শিকলবন্দী অবস্থায় দেখতে পান।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত মুহতামিম মো. আসলাম উদ্দিনকে আটক করে। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় গতকাল রাতেই শিশুটির মা রত্না বেগম বাদী হয়ে আড়ংঘাটা থানায় শিশু আইন, ২০১৩-এর ৭০ ধারায় মামলা করেন। পরে ওই মামলায় মাদ্রাসার মুহতামিমকে গ্রেপ্তার দেখানো হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান বলেন, গতকাল রাতে শিকলবন্দী অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পরে তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের ডিগ্রির চর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪ মিনিট আগে
ঢাকাগামী প্রভাতী ট্রেনসহ ছয় দফা দাবিতে যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালন করেছে যশোরবাসী। সোমবার দুপুরে আয়োজিত কর্মসূচি থেকে এক মাসের আল্টিমেটাম দিয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহে রেল অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় মিলি বেগম (৩০) নামে এক নারীকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।
১২ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের এক ছাত্র পুনঃপরীক্ষা ও খাতা পুনর্মূল্যায়নের দাবিতে ক্যাম্পাসে অনশন করছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত একই দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। ওই ছাত্র অভিযোগ করেছেন, বিভাগীয় প্রধান তাঁকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছেন।
২০ মিনিট আগে