
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত এক পুলিশ সদস্য মারা গেছেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তিন পুলিশ সদস্য, আসামিসহ পাঁচজন আহত হন।
মারা যাওয়া পুলিশ সদস্যের নাম নজরুল ইসলাম (৫২)। তিনি হোসেনপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। নজরুল ইসলাম টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ থানার শিমলা গ্রামের বাদশা মিয়ার ছেলে।
জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হোসেনপুর থানার কনস্টেবল নজরুল ইসলাম (৫২) গুরুতর আহত হন। তাঁর সঙ্গে থাকা আরও তিন পুলিশ সদস্য, আসামি এবং অটোরিকশার চালকও আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
তবে গুরুতর আহত নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে আজ রোববার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালের মুলাদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার তিন দিনেও বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করেননি প্রার্থীরা। উপজেলার বিভিন্ন স্থানে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের প্রচারণার সামগ্রী রয়ে গেছে।
২৭ মিনিট আগে
ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল ইসলাম বলেন, ‘কৃষি অফিসের পরামর্শ ও প্রণোদনায় সূর্যমুখী চাষ শুরু করি। ফুল ফুটতে শুরু করার পর প্রতিদিনই অনেকেই ছবি তুলতে এসে ফুল ছিঁড়ে নিতেন। এতে বাগান ও পাশের জমির ক্ষতি হচ্ছিল। কয়েকজনকে নিষেধ করেছিলাম। ধারণা করছি, ক্ষোভ থেকেই গভীর রাতে কেউ গাছগুলো কেটে দিয়েছে।’
১ ঘণ্টা আগে
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি জিংলাতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ফাস্ট ফুড বিক্রির দায়ে একটি বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়
২ ঘণ্টা আগে