
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি জিংলাতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি ইকোনো বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬২০৩) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ফারুক (৪২) নিহত হন। তিনি দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হারুনের ছেলে।
এ ছাড়া বাসের যাত্রী মিজানুর রহমান (৪৮) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় অটোরিকশায় চালক ছাড়া আর কোনো যাত্রী ছিল না। বাসের অন্তত ৫-৭ জন যাত্রী আহত হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে একজনের মরদেহ আনা হয়। অপর একজন চিকিৎসাধীন অবস্থান মারা যান। দুজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং সেগুলো গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত দশম শ্রেণির ছাত্রী ইতি (১৮) জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘আশিক বাহিনী’র প্রধান আশিকের আপন বোন বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পরও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
২৫ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাঁকে আটক করে...
১ ঘণ্টা আগে
ছুটির দিনে শিক্ষার্থীদের স্কুলে এনে রাস্তায় দাঁড় করিয়ে অভ্যর্থনা দেওয়া হয়েছে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনকে। আজ শুক্রবার সকালে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ছিল। সেখানে যোগ দিতে গেলে শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ঢাকঢোল বাজিয়ে
১ ঘণ্টা আগে